❤️তুমি আসবে বলেই❤️
✍️সজল বসু রায়✍️
তুমি আসবে বলেই
চারিধারে এতো সুখ
সবুজের বুকেতে প্রশস্তি
চেতনার স্নিগ্ধ ছায়ায় রুপের বর্ধন
মধুমতীর স্বপ্ন দ্বারে
সুন্দরী আলেখ্য গীতের তর্পণ ।
তুমি আসবে বলেই
নীল আকাশে রঙের খেলা
সাদা মেঘের তলায়
বাজে শরতের ডংকা
এতো আয়োজন
সমতা ঘেরা মানব চরিত্রে
বয়েচলে আনন্দ বন রাশি ।
তুমি আসবে বলেই
আকাশে বাতাসে সুনির্মলতার বিঙ্গাপন
অরূপ হাস্যে প্রদীপ শিখার জাগরণ
ছন্দের অমৃত সাগরে
ভেসে আসে সুরের প্রভাত চরণ ।
তুমি আসবে বলেই
দিকে দিকে ফেরী হয় উল্লাস
আয়োজনের পংক্তিনামায়
খোঁজে তোমাতে নিহিত পূর্ণ বিশ্বাস ।
তুমি আসবে বলেই
রুপমতীর রুপসাগরে
ঝড় তোলে ললনার ঈপ্সিত ঝর্না
দেয় কল্লোলিনীর বুকেতে ধর্না ।
তুমি আসবে বলেই
এতো আড়ম্বর কলঙ্কের নাশ
শিশিরের টাপুর টুপুর শব্দে
শিউলির সুরোভিত সুগন্ধে
মেতে উঠেছে আকাশ বাতাস ।
তুমি আসবে বলেই
কাশ বনে ফুটেছে ফুল
দিক শূন্য পূরে
ফিরে এসেছে আবেগ আর উচ্ছাস ।
তুমি আসবে বলেই
নিয়মের ব্রত হয় পালন
সৃষ্টির সুকল্লানে
দিকে দিকে হয় তোমার আরতি ।
তুমি আসবে বলেই
সুগন্ধি ধূপের প্রত্যাবর্তন
মন মাধবী লতায় সুরের আগমন
প্রেম রসের লীলায়
তোমার স্নেহ পাবার পূর্ণ আয়োজন ।
তুমি আসবে বলেই
মনুষ্য সমাজ তোমাতে করেছে সমর্পণ
বেদ বেদান্তের পীঠস্থানে
নিজেকে করেছে আকলান ।
তুমি আসবে বলেই
স্বর্গ সুখে রবির প্রজ্বলন
বেড়েচলা হিংসের নাশে
হয় তোমারই পূজার আয়োজন ।
তুমি আসবে বলেই
দেব দেবীরা করেন পুস্প বর্ষণ
নতুনতার আবেগ ঘরে
দীর্ঘ সুত্রীতার আয়োজন ।
তুমি আসবে বলেই
আয়োজন সম্পূর্ণ
নবনীতার চিত্রকল্পে
হাজার রুপে তোমার দর্শন ।
তুমি আসবে বলেই ।।

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…