
শিরোনামঃ জানু পেতে বসি হৃদয় ধারে
কলমে: দেবাশীষ মুখোপাধ্যায়
মানতে পারলেই হল জীবন।
আর না মানলে?
দূর ছাড়ো।
এসো গোধুলি আলোয়
নদীর পাড়ে বসি।
পুণ্যতোয়া নদীর শরীর
জলের কলরবে শুধুই চরৈবেতি।
এগিয়ে যাওয়ার গল্প শোনো
নদীর হৃদয়ে এসে।
পাত পাতলেই শুনবে,
নদী পথের পাঁচালী পড়ে অনন্তের অঞ্জলিতে।
***********
লেখক: দেবাশীষ মুখোপাধ্যায়
ঠিকানা: উত্তর পাড়া, হুগলি
**************
Advertisement
by Rylan
₹599.00
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…