
নীরব অবাধ্যতা
* কলমে – অংশু সাহারায়
অন্ধকার গভীর হলে নিজের ছায়াও একসময়
মিশে যায় ব্যূহচক্রের অন্তরালে ।
ভালোবাসা মনে হয় বকলমা দায় ,
সম্পর্ক হয়ে যায় হৃদয়হীন দেহজ ঋণ ।
আনুগত্যের আড়ালে প্রভুত্বই খেলা করে,
অস্মিতায় দাস অনন্ত অন্তরীণ ।
অন্ধকার গভীর হলে নিজের অস্তিত্বও কি
হারিয়ে যায় – নীরব অবাধ্যতায় ?
@ অংশু সাহারায়
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…