
শিশু শ্রমিক
কলমে : হান্নানুল মহাজেজরিন
আমি শিশু.
আমারও ইচ্ছে করে
কাঁধে ব্যাগ নিয়ে স্কুলের ড্রেস পরে
স্কুলে যাই|
আমারও ইচ্ছে করে পুতুল নিয়ে খেলি
ইচ্ছে করে বিকেলবেলা
শিশু উদ্যানে যাই|
আমাদের অস্তিত্ব নেই
বল আমরা কি করে পাই|
যখন সব বাচ্চারা হরেক রকম খেলে
আমরা তখন খাবার সাজাই
দোকানের টেবিলে|
যখন সব খুকু খেলে পুতুলের বিয়ে
আমরা তখন বাসন মাজি
লোকের বাড়ি গিয়ে|
তোমাদের যখন আনন্দে কাটে পুজো ঈদ
আমাদের তখন নেইকো খাওয়া
গায়ে লাগে শীত|
আমরা পথের শিশু
চলি মাথা করে নীচু|
মোদের নেই আয়েস
তোমার শিশুর মুখে
বিশুদ্ধ পায়েস|
কি হবে আর বলে
দিনতো যায় চলে|
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…