20/04/2026

2 thoughts on “ধারাবাহিক পৌরাণিক কাব‍্য – মহাভারত – কুরুক্ষেত্রে আঠারো দিন – কৃষ্ণপদ ঘোষ রচিত, ১৩ তম উপস্থাপন

  1. কবি কৃষ্ণপদ ঘোষের ” কুরুক্ষেত্রে আঠেরো দিন ” চৌদ্দ মাত্রার পয়ার ছন্দে পৌরাণিক কাব্য আমরা আধুনিক কালে আধুনিক পৌরাণিক স্বাদ পাচ্ছি ! খুব কঠিন কাজ উনি করছেন ! পুরো লেখাটি পৌরাণিক ছবি সহ গ্রন্থ হিসেবে বেরুলে আমরা নতুন সুখে পৌরাণিক কাব্যকে পাবো ! আমি তো কিনবোই যত দাম হোক ! তবে, কবিকে আরো নিখুঁত করে দেখে তবে মুদ্রণে দিতে হবে ! ছবি গুলি অবশ্যই মানানসই হতে হবে, দেখলে যেন প্রাচীন সময়ের দৃশ্য গুলি অনুভব করতে পারি ! বইটি ঠিই মত লেখা ও ছবি হলে পুরস্কৃত হবার যোগ্য হয়ে উঠবে ও বাংলার অনেক ঘরে জায়গা করে নেবে ! কবিকে খুব সতর্ক হতে হবে ! কারণ কাজ বিকৃত করে দেওয়া ও এগুনোর সুস্থ পথকে নানা ভাবে বিপন্ন করে দেওয়ার লোকজনের অভাব নেই !

    কথাটা আমার অনেক অভিজ্ঞতা ও কান্নার ফলাফল !

    নতুন নিয়মে তিনি মহাভারত এর কাহিনীকে কাব্যের গুণে আমাদের উপহার দিচ্ছেন ! এই জাতীয় কাজকে আন্তর্জাতিক পত্রিকা kabyapot.Com প্রকাশ করছেন ধারাবাহিক ভাবে, এটা খুবই স্বস্থিকর ব্যাপার ! কবি পৌরাণিক বিষয়ের কাজকে আরো বাড়িয়ে তুললে, বাংলাভাষা আরো উজ্জ্বল হবে, আমরা অনেক তৃপ্তি পাবো ওই প্রাচীন রসের কাব্যে !

    এ সবের মজা আলাদা !

    কবিতার আধুনিকতা মানে পুরোনো রসকে অগ্রাহ্য করে বেরিয়ে আসা নয়, নতুন -নতুন রচনা শৈলী ও বিষয়ের ঘ্রান দিয়ে আধুনিকতর কবিতা বা কাব্য হচ্ছে ও হবে , কিন্তু পুরানো চিন্তন ও রসের জৌলুসকেও আধুনিক সময়ে সাহস করে তুলে ধরা খুব কঠিন ব্যাপার !

    এই কবি সেটাই করছেন ! কবিকে শুভেচ্ছা জানাই !

    — ঋদেনদিক মিত্রো
    ( Ridendick Mitro )

    পেশা : ইংরেজি ও বাংলা ভায়ায় কবি -ঔপন্যাসিক-গীতিকার-নিবন্ধকার ! কলকাতা, ভারত !

    1. শ্রদ্ধেয় ঋদেনদিক মিত্র মহাশয়,
      আমার লেখা “কুরুক্ষেত্রে আঠারো দিন” পৌরাণিক কাব‍্যের উপর আপনার লেখা মন্তব্য পড়ে খুবই কৃতজ্ঞ ও অনুপ্রাণিত হলাম। আপনাদের সকলের শুভেচ্ছা এবং ভালো লাগাই আমার পাথেয়।
      কাব‍্যটির প্রথম দিকের কয়েকটি অধ‍্যায়ে কিছু কিছু ত্রুটি পরিলক্ষিত হচ্ছে, বিশেষতঃ (৮+৬) মাত্রার পয়ার ছন্দে।
      যাই হোক আমি ত্রুটি সম্পাদনা ক’রে মূল কাহিনীকে যথাসম্ভব অবিকৃত রেখে পাঠককুলের গ্রহণযোগ্য করার চেষ্টা করছি। তারপর সবই ঈশ্বরের ইচ্ছা।
      ——– নমস্কারান্তে
      কৃষ্ণপদ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *