Digital Literature
“শিক্ষিত_সম্পদ”
✍️তারেক_আল_মুনতাসির✍️
লেখা-পড়ায় তৃপ্তি নিয়ে আনবো জোয়ার
অবিরামে খুলে দেবো জ্ঞানের দুয়ার।
অধ্যয়নের অধ্যবসায়ে এলে ভাটা
অলস লোকের জীবনের লেজ তবে কাটা।
শ্রেণীর প্রত্যেক সহপাঠি সঙ্গী-সাথী
মিলেমিশে জ্ঞানে আনবো জীবন-বাতি।
থাকবে পাশে শ্রদ্ধার পাত্র প্রিয় শিক্ষক
যারা মোদের ভুল শোধনের পরিদর্শক।
লক্ষ্য শুধু জানতে হবে সব অজানা
সত্য-মিথ্যার উৎঘাটনে দেবো হানা।
অলসেরা ধ্বংস করে পরিবেশটা
কঠিন কর্মে করবো সবাই কঠোর চেষ্টা।
নিজেকে ভাই দেশের জন্য সফল করবো
কাজে-কর্মে দেশের পক্ষে নিশ্চিত লড়বো।
সঠিক শিক্ষায় রুখবো সকল অন্যায় বাধা
প্রয়োজনে খরচ করবো ন্যায়ের চাঁদা।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…