![আচার্য দেবেশ চক্রবর্তীর উননব্বইতম জন্মদিনে কবিতায় শ্রদ্ধা (জন্ম 8 নভেম্বর 1932) ------------------------------------------------------- --- ঋদেনদিক মিত্রো [ মুক্ত ঘূর্ণন ছন্দে মিশ্র পংক্তির অন্তমিলে লেখা ] 1 377a3 ridendick](https://kavyapot.files.wordpress.com/2020/10/377a3-ridendick.jpg)
আচার্য দেবেশ চক্রবর্তীর
উননব্বইতম জন্মদিনে
কবিতায় শ্রদ্ধা
(জন্ম 8 নভেম্বর 1932)
——————————————————-
— ঋদেনদিক মিত্রো
[ মুক্ত ঘূর্ণন ছন্দে মিশ্র পংক্তির অন্তমিলে লেখা ]
অভিনেতা, পরিচালক,
নাট্যকার, নাট্যপ্রশিক্ষক,
আচার্য দেবেশ চক্রবর্তী,
দুহাজার কুড়িতে
উননব্বইতম জন্মদিনে
আমরা তাকিয়ে আছি —
শতায়ু স্পর্শ হোক সত্যি,
আচার্য দেবেশ চক্রবর্তী !
বাংলায় নাট্যশিল্প গেছে হারিয়ে,
নেই সেই রঙ্গালয়গুলি,
নেই সেই কলকাতা,
রঙ্গালয়ে টিকিটকাটা,
লাইন দিয়ে ভিড়ে দাঁড়িয়ে !
কী করে সেই সন্ধ্যে সেই রাত ভুলি !
রাশিয়ার লেবেদেফের বাংলা নাটকের চর্চা
কবে যেন হয়েছিল এ কলকাতায়,
তারপর কত পথ পেরিয়ে গিয়েছে কাল
ধীরে-ধীরে নাটকের চর্চা বাংলায় !
সতেরশ পঁচানব্বই সালে
বাংলায় প্রথম প্রসেনিয়াম বাংলা থিয়েটার
তাঁর হাতে সৃষ্টি হয়েছে,
সাহেবদের কূটচালে তিনি দেউলিয়া হয়ে
ফিরে যেতে বাধ্য হন স্বদেশে !
লেবেদেফেরও আগে বাংলায় এখান সেখান
হতো শখের নাট্যচর্চা,
লেবেদেফ ই সর্বপ্রথম
বাংলা নাটকের রঙ্গালয় করে
শুরু করেন টিকিটকাটা !
এসব ভাবতে গিয়ে
পুরানো কলকাতার ছবি এসে যায় !
সেইসব দিন ছিল কেমন এ বাংলায় !
বলতে-বলতে কবে যেন এলো স্বর্ণযুগ,
শহরে নগরে গ্রামে-গঞ্জে,
নাটকের চর্চা বাড়ে আভিজাত্য প্রমাণে,
সে এক সময় গিয়েছে !
ষাট সত্তর দশক থেকে স্বর্ণযুগ শুরু,
সাহিত্য শিল্পকলা সঙ্গীত,
সব দিকে রমরমা অবিশ্বাস্য সৃষ্টি
চিন্তা, মনন, বিজ্ঞান,
ক্রীড়া, সব দিক !
চলতে -চলতে পরপর
কমতে শুরু করে দেয়,
থিয়েটার ও সিনেমার ব্যবসা,
মানুষের জীবন হতে থাকে যত যান্ত্রিক,
বাড়ে তার তত দুর্দশা !
এভাবেই একসময় নতুন সহস্রাব্দ
শুরু হয়ে যায় নিমেষে,
ফেলে আসে কত স্মৃতি,
সাহিত্য, সংস্কৃতি,
কত আন্দোলন ছিল সারা দেশে !
সে সময় আমরা তো কেউ -কেউ দেখেছি
পুরানো সহস্রাব্দের অন্তিমে,
আপনাদের শিল্প চর্চা, অপূর্ব বিদগ্ধতা,
আমাদের যৌবনের
তীব্র সন্ধিক্ষণে !
নতুন সহস্রাব্দ নতুন শতক
যার নাম একবিংশ,
বড়োই নিঃস্ব মনে হয়,
আপনারা হারিয়ে গেলে এক একজন,
অথবা বয়সের ভারে
শিল্পকর্মে হলে অক্ষম,
মনে হয় বাংলাটা হারাচ্ছে স্বর্ণ সময় !
কলকাতায় নাটক আর সিনেমাহল গুলি
আজ হয়ে গেছে মল মার্কেট,
কোনটা বা বহুতল সারি সারি ফ্ল্যাট বাড়ি,
চেতনার ধ্বংসের দেয় সংকেত !
সে সময় আপনার মত কোনো ইতিহাস
বেঁচে আছে জানলেই হই ধন্য,
তাকালে দেখতে পাই দূর অতীতের ছবি
ভাবতে-ভাবতে একা হই বিষণ্ণ !
—————————————————-
( 19:06 সন্ধ্যে 8 নভেম্বর 2020, Ridendick Mitro )
বিঃদ্রঃ :- ঋদেনদিক মিত্রো, পেশায় ইংরেজি ও বাংলা ভাষার কবি -ঔপন্যাসিক – গীতিকার -কলামনিস্ট, একটি বিশ্বজাতীয় সংগীত ” world anthem — we are the citizen of the earth, ” ” corona anthem 2020 official bengali song ” ( আগ্রাসনের নেশার সাথে হিংসা সীমাছাড়া ) প্রভৃতি বিশেষ ধরণের সংগীতের গীতিকার ! কলকাতা, ভারত !
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…