কবি পৌষালী বিশ্বাস

Spread the love
কবিতা : মেঘ__মেশা
—————
কবি : পৌষালী বিশ্বাস 
b503b img 20190921 wa0003


মন মাতাল করে দেওয়া একটা মেঘ
যে মিশতে চায় আকাশের সঙ্গে
ভাসতে চায় হৃদয়ের কিনারে
হয়ত আসবে বলেই তার আসা
ছুঁয়ে ছুঁয়ে দেখবে কতটা পুড়েছ তুমি
কপালে অধরের হাল্কা ছোঁয়ায় পূর্ণ সে
পেয়ে যাওয়া সেই অমৃতের স্বাদ
যা একটা দিনের আয়ু বাড়িয়ে দেয়
ভাবনারা শব্দ হয়ে ঝরে পড়তে চায় তোমার বুকে
হয়েই তো গেলো যেটুকু হওয়ার ছিলো
পেয়েও নিলো হৃদয়, যেটুকু ওর প্রাপ্য ছিলো
একটু একটু করে পাওয়া হয়ে যায়
তোমার সবটুকুই
তোমার সাম্রাজ্যের যত মনিমানিক্য সবটুকুই
শুধুই আমার সিন্দুকেই সজ্জিত থাকবে
আঙ্গুল ছুঁয়েছে যেখানে
সেখানে আজই সকালে
একটি ক্ষুদ্র তৃণ অঙ্কুরিত হলো…
পৌষালী…
পৌষালী বিশ্বাস
শব্দের চাষ করি

1 Comment

  1. অনেকদিন পর তোমার কবিতা পড়লাম । বেশ ভালো লিখেছো । একরাশ শুভেচ্ছা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছড়া: এমন দিনেই ✓ বিশ্বনাথ সাহা

চাওয়া পাওয়া ✓ অনিতা ঘুকু

রম্যরচনা: বাংলায় ✓ অরবিন্দ সরকার

Ridendick Mitro

কবিতা ঃ নবাব মুর্শিদকুলি খাঁ ও নবাব আলীবর্দী খাঁ ঋদেনদিক মিত্রো ( ভারত )