দামিনী
🌱 🌱 🌱
অসীম সরকার
🌱 🌱 🌱 🌱 🌱
কিশোরী দামিনী কালের গতিতে
শিখে গেছে হালচাল!
লাবণ্যে ভরা নির্মেদ দেহ…
আপেল বর্ণা গাল।
শিখে গেছে হালচাল!
লাবণ্যে ভরা নির্মেদ দেহ…
আপেল বর্ণা গাল।
বয়স এখনও হয়নি সতেরো
উচ্চতা সাড়ে পাঁচ,
দুই গালে টোল মধুর হাসিতে
কোমরেতে দুটি ভাজ!
উচ্চতা সাড়ে পাঁচ,
দুই গালে টোল মধুর হাসিতে
কোমরেতে দুটি ভাজ!
বাঙ্গালোরে সে পড়াশোনা করে
মাঝেমাঝে ঘরে আসে,
গম্ভীর হয়ে থাকে সে এখন…
কখনও বা মুচকি হাসে।
মাঝেমাঝে ঘরে আসে,
গম্ভীর হয়ে থাকে সে এখন…
কখনও বা মুচকি হাসে।
একটাই মেয়ে বাবা ও মায়ের
অভাব নেই কো মোটে,
বিভিন্ন কাজে তার বাবা প্রায়
দেশ বিদেশেও ছোটে!
অভাব নেই কো মোটে,
বিভিন্ন কাজে তার বাবা প্রায়
দেশ বিদেশেও ছোটে!
কমলা রঙের খাটো গেঞ্জিটা
পাঁজরের কাছে ঝোলে,
গোড়ালি দাপিয়ে হাঁটে সে যখন
আকুলিবিকুলি দোলে!
পাঁজরের কাছে ঝোলে,
গোড়ালি দাপিয়ে হাঁটে সে যখন
আকুলিবিকুলি দোলে!
চটুল নাচেতে পারদর্শিতা,
স্প্যানিশ বাজায় ভালো
অতি সুন্দরী দামিনী চায় যে
বর হবে বেশ কালো!
“”””””””””””””””””””””
স্প্যানিশ বাজায় ভালো
অতি সুন্দরী দামিনী চায় যে
বর হবে বেশ কালো!
“”””””””””””””””””””””
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…