তোমাকে পাওয়ার আনন্দে
কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান
।। চট্টগ্রাম ;; বাংলাদেশ ।।
।। চট্টগ্রাম ;; বাংলাদেশ ।।
✍️✍️✍️✍️✍️✍️
মনলোভা ভ্রমরের স্পর্শহীন চুমোয়
চুপসে উঠা অনামিকা থেকে –
রক্তিম ফল্গুধারায় জবজবে ক্লেদাক্ত শরীর,
যেন শীতের মরুময় রুক্ষতার পর
এলো বসন্তের রাজসিক আবাহন ।
চুপসে উঠা অনামিকা থেকে –
রক্তিম ফল্গুধারায় জবজবে ক্লেদাক্ত শরীর,
যেন শীতের মরুময় রুক্ষতার পর
এলো বসন্তের রাজসিক আবাহন ।
হয়তো বিন্দু – বিসর্গ তোমাকে পাওয়ার
প্রবল এক দূর্বার অব্যক্ত আনন্দে-
স্তব্ধময় রাত,সকাল,দুপুর আর সন্ধ্যে।
প্রবল এক দূর্বার অব্যক্ত আনন্দে-
স্তব্ধময় রাত,সকাল,দুপুর আর সন্ধ্যে।
অযুত ডানা ন্যানো সেকেন্ডে ঝাঁপটায়,
পেয়ালার উপর ছাওয়া ধুম কাপটায়,
আর থরে থরে অঙ্গার হয়ে কেঁপে উঠি
রঙ-রুপ-রস এর অদ্ভুত জারণে,
অনাকাঙ্ক্ষিত এক অদৃশ্য ক্ষরণে ।
পেয়ালার উপর ছাওয়া ধুম কাপটায়,
আর থরে থরে অঙ্গার হয়ে কেঁপে উঠি
রঙ-রুপ-রস এর অদ্ভুত জারণে,
অনাকাঙ্ক্ষিত এক অদৃশ্য ক্ষরণে ।
এমন অবগাহনে আপন মোহে ভেসে রই
পরম তৃপ্তি চরিতার্থে, অনুভব অভিলাষে।
এই অসহ্য আনন্দ কখনো কি পাবো
অহর্নিশি এই জগত-সংসার চষে ?
পরম তৃপ্তি চরিতার্থে, অনুভব অভিলাষে।
এই অসহ্য আনন্দ কখনো কি পাবো
অহর্নিশি এই জগত-সংসার চষে ?
জলে! স্থলে! অন্তরীক্ষে!
ফুলে! ফলে! বাতায়নে!
না-কি তোমার শুভ্র চিবুক তলে!
ফুলে! ফলে! বাতায়নে!
না-কি তোমার শুভ্র চিবুক তলে!
না হয়, তুমিই বলো মোরে, অকপটে
কিংবা, ইনিয়েবিনিয়ে..ছলেবলে.. কৌশলে ?
কিংবা, ইনিয়েবিনিয়ে..ছলেবলে.. কৌশলে ?
এমন অপার -আনন্দ যুঝে থাকুক
বাম অলিন্দের মৃদঙ্গে,
ছড়িয়ে দিক অনাবিল শিহরণ
মোর দ্যূতিময় সর্বাঙ্গে ।।
বাম অলিন্দের মৃদঙ্গে,
ছড়িয়ে দিক অনাবিল শিহরণ
মোর দ্যূতিময় সর্বাঙ্গে ।।

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…