15/11/2026 কবিতা • গল্প • প্রবন্ধ • সাহিত্য • সংস্কৃতি

অলোক কুমার প্রামাণিক

Spread the love

                           ঘুড়ি 
845df 25e025a6258525e025a625b225e025a7258b25e025a625952b25e025a6259525e025a7258125e025a625ae25e025a625be25e025a625b02b25e025a625aa25e025a7258d25e025a625b025e025a625be25e025a625ae25e025a6
            অলোক কুমার প্রামাণিক
 _____________________
উড়ছে ঘুড়ি ঘুরছে লাটাই
পড়ছে সুতোয় টান
আকাশ তলে মেঘের কোলে
করছে রোদের স্নান।
হন হনিয়ে উড়ছে তারা
ওড়ার কতই ছন্দ
পেটকাটি আর চাঁদিয়ালে
চির দিনের দন্দ্ব।
হাওয়ার তালে ওড়া উড়ি
পাখির সাথে গান
কখন যেন ভুলে সে যায়
সুতোয় তার প্রাণ।
ডানা মেলে বনের পাখি
যখন তাকে বলে
আমার সাথে দূর আকাশে
যাবে নাকি চলে?
যেতে পারলে তোমার সাথে
ঘুড়ি বলে, বাঁচি
ইচ্ছে থেকেও পারছি নে ভাই
সুতোয় বাঁধা আছি।

আরও পড়ুন: মাধুরী ✓দীননাথ চক্রবর্তী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp