জীবন
☀️হীমাদ্রী চ্যাটার্জি☀️
🌱 🌱 🌱 🌱 🌱 🌱
চোরের সাথে বাসা বেঁধে
অপরকে আজ সাজাও দোষী
আমরা সবাই সাধু সেজে
নিচু তলার মজা দেখি ।
চোরের সাথে বাসা বেঁধে
অপরকে আজ সাজাও দোষী
আমরা সবাই সাধু সেজে
নিচু তলার মজা দেখি ।
চাক চিক্কে ভরা আছে
জামা কাপড় ব্যাগের মাঝে ।
ভাবছি নামে গগণ কাঁপে
খুশির জোয়ার দিনে রাতে ।
জামা কাপড় ব্যাগের মাঝে ।
ভাবছি নামে গগণ কাঁপে
খুশির জোয়ার দিনে রাতে ।
মানুষ কে আজ ঠকায় মানুষ
সর্বস্বান্ত সরল মানুষ ।
ঠগ বিদ্যার রেশে আজি
পড়ছে ধরা মুখোশ ধারি ।
সর্বস্বান্ত সরল মানুষ ।
ঠগ বিদ্যার রেশে আজি
পড়ছে ধরা মুখোশ ধারি ।
শোযণ করে শাসন করে
জালিয়াতি নির্বিবাদে ।
সমাজ সেবক বলছো কারে
ওরাই ভাঙে সমাজ টারে।
জালিয়াতি নির্বিবাদে ।
সমাজ সেবক বলছো কারে
ওরাই ভাঙে সমাজ টারে।
মৃতের কথা মৃত্যু জানে
কলঙ্ক আর অভিমানে ।
বাংলা মায়ের আঁচল ভরা
অসম্মান আর অপবাদে ।
কলঙ্ক আর অভিমানে ।
বাংলা মায়ের আঁচল ভরা
অসম্মান আর অপবাদে ।
ভোরের আলো কোথায় কালো
হাটছো কেন জঞ্জালে ।
কস্ট করে হাঁটতে শেখ
সহজ সরল জীবনে।
হাটছো কেন জঞ্জালে ।
কস্ট করে হাঁটতে শেখ
সহজ সরল জীবনে।
________****_____

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…