মায়ের আঁচল ডাকে
✍️সুশান্ত মিত্র✍️
কালো দীঘল সড়কের দুপাশে
আ-দিগন্ত কচি ধান চারা শ্যামলিমা
বিছিয়েছে দৃষ্টি নন্দিত স্নেহের সবুজ আঁচল
বাছা আয় বাছা আয় বলে
ঐ ডাকে যেন বাংলা মা,
আপন মাঝে উত্থিত কথারা ছোটায়
আসর হতে আসরে ঘরের বাহিরে
আঁখিমেলি বাতায়নে ছুটন্ত যানের
দুনয়ন বেয়ে চেতনা গহনে যায় জড়িয়ে
আকাশ ও মাঠের সাঁঝের ঐ অপরূপ মায়া
এক নিঃশব্দ সোহাগে
হৃদয় আবেশ মাখে
এখন এই বেলা শেষে
শুধু মনে পড়ে মাকে
আচম্বিতে দুচোখ চলকে ওঠে

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…