তোমাদেরই মুখগুলি
বিশ্বনাথ সাহা
শ্রাবণের গোধূলি বেলায়
ঝিরি ঝিরি ঝরে
তোমাদেরই মুখগুলি সব
ভীষণ মনে পড়ে। ।
কী জানি কী কর কোথায়
দেখিবারে না পাই
বৃষ্টি ঝরে অঝোর ঝরে
আরও মনে পড়ে।
সেই কচি কচি হাত গুলো
কত কাদা ধুলো
আজ আর নাই, সব পরিস্কার তাই
স্মৃতির ভিড়ে এলো।
এলোমেলো কত ছিলো
পথের খেলা ধুলো
তোমরা এখন সবাই বড়ো
সেই কচি মুখ গুলো।
পাই না দেখা আর তোমাদের
যখন নিজের চোখে
সদাই দেখি সেই তোমাদের
আমার মানসলোকে।
© বিশ্বনাথ সাহা
১১ শ্রাবণ ১৪৩৩
Leave a Reply