পাখি করে দিও
দীপা কুমার
পাখি সব বেড়ায় উড়ে
আপন মনে ঘুরে -ঘুরে!
মানুষ তুমি তো বড়োই বুদ্ধিমান —
পাখির মত আছে কী এমন যান?
তুমি পয়সা দিয়ে বেড়াও উড়ে,
আর এক লহমায় যায় তারা ঐ দূরে —
মানুষ তুমি নাকি শ্রেষ্ঠ জীব,
নামে অহংকারী ;
তোমার পাখির মতন আছে কী আর এমন ডানা,
যা জীবনে স্বাধীনভাবে বাঁচার জন্য বড়ো দরকারী!
দুই পায়েতে চলো তুমি —
তবু চাইলেই ছাড়তে পারো না ভূমি!
তাই পাখিকে কোরোনাগো হেয়ো,
মানুষ তুমি ভগবানকে বলো,
“পরজন্মে আমাকে পাখি করে দিও । “
Leave a Reply