দীপজয় সরকার এর দুটি কবিতা

————–
হতে পারিনি
———-
হতে পারিনি রোদ্দুর-ভেজা গল্পের
একটি চরিত্র।
হতে পারিনি শব্দের ভিড়ে
একটা পূর্ণচ্ছেদ।
আবার ব্যর্থতার আড়ালে
অচেনা একজন।
তবুও হেঁটে যেতেই হয়—
কোথাও বাতাস হয়ে,
কখনো দূরবীন হয়ে।
<><><><><><><>
ত্রিবর্ণে নেতাজি
—————-
নেতাজি, তুমি আজও আছো
ভারতের ত্রিবর্ণ পতাকায়।
গেরুয়ায় মিশে আছে তোমার রক্ত,
সাদায় জ্বলে তোমার মনুষ্যত্ব,
আর সবুজের গভীরে—
ভারতমাতার উষ্ণ আলিঙ্গন।
<><><><><><><><><>
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা