কবিতা – মনের হর্ষ
কলমে -দীনবন্ধু দাস
ঝম ঝম বৃষ্টি পরে আয় ভাই গোকুল নিতাই,
হাল কাঁধে নিয়ে চল শূন্য ক্ষেতে আনন্দে সবাই।
শরীরের শক্তি দিয়ে বীজ রোপণ করবো মোরা,
আর দেরি করিস না আয় ভাই তাড়াতাড়ি তোরা।
সোনার ফসল ভরে উঠবে মোদের এই ক্ষেতে,
সবিতার ওই রোদে খুশির রঙে উঠবে মেতে।
অঘ্রান মাসে আবাস আলো করে যাবে ভরে গোলা,
ঘুড়ির লাটাই হাতে ছুটবে মাঠে পীবর ভোলা।
দুপুর বেলায় বসে গোল হয়ে বাড়ির উঠানে,
কলা পাতার উপর খাবো সবাই ওই নবান্নে।
গাঁদা ফুলের উপর প্রজাপতিরা করবে খেলা,
আর পাখির কুজনে কেটে যাবে সুখে সারা বেলা।
সন্ধ্যা বেলায় শঙ্খের ধ্বনিতে উঠবে ভরে গঞ্জ,
শুনে শান্তি পাবে ঘরে একা বসে থাকা মধু খঞ্জ।
আয় ভাই আয় হাতে হাত ধরে করি শুধু কাজ,
মোরা কৃষক বলবো হাসি মুখে নাই কোনো লাজ।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…