” এসো, হাতে-হাত রাখি “
কলমে: ‘অন্তরাক্ষী’
কখনো হয়নি বলা
একসাথে পথ-চলা…..
তুমি আমি দু’জনাতে
মনের ওই আঙিনাতে;
কী-বা দিন কী-বা রাতে
এসো, ভিজি এক-সাথে!
না-পেয়ে হায় করি কী-যে
আজ ভিজি একা নিজে;
অশ্রুধারায় ভেজাই শুধু বুক;
কেউ নেই সাথী আজ
রেখেছি বাঁচিয়ে লাজ —
ভুলে-গেছি পাওয়ার কী সুখ!!
নেই কেন সেই…. আলো
কী অপরূপ জমকালো;
তোমার-ই মতো যে-বিশেষ,
বুক-ফাটা কান্নায়
আজ বলি অছিলায় —
অবেলায় হবে কি বিশেষ!!
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…