বিদ্যাসাগর প্রসঙ্গে সেই দরদী মানুষটি
✍️ কনককান্তি মজুমদার

আজ অপাঙতেয় বর্তমান সমাজের
আহাম্মকির অজ্ঞাতার অবসরে !
সময় বদলেছে প্রয়োজন ফুরিয়ে
বিস্মৃতির অতল গহ্বরে !
কি পেয়ে কি হারালুম সে বোধের বিবর্তনের গণ্ডিবদ্ধ পথ পিচ্ছিল কর্দমাক্ত পঙ্কিল
করলো যারা,
তাদের হিসাবের ঝুলিতে রাস্তার
ধুলি-ধূসর ধোঁয়ায় ঢেকেছে !
চোখে ছানি,
দৃষ্টির অক্ষমতায় জ্ঞানের অ-পরিপক্কতায়,
উদ্বাহু হয়ে শান্তির সুশীতল ছায়া ছেড়ে ;
খর রোদ্দুরের গলদঘর্ম।
হাঁসফাঁস করছে…
আমরা আমাদেরই হারিয়েছি কি ?
অসাধারণ ও মানসম্মত এ পত্রিকাটির উত্তরোত্তর উৎকর্ষতা ও প্রচার বৃদ্ধি হোক।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা