উড়ান
🌱কনককান্তি মজুমদার🌱
বর্তমান সময় মাপতে পায়ে পায়ে নির্জনতায়
একলার একা একায় খুনসুটি
সামাজিক অবস্থান শেওলা ধরা ছাদের কার্নিশে
আনমনা ভাবনাগুলো চটজলদি
আকাশ থেকে আঁকশি দিয়ে নামিয়ে আনতে
হরবখত পা ফস্কানো
অনিশ্চিত ভবিষ্যতের চাবিকাঠি বেহাত
গুছিয়ে নেওয়া হিসাব বেদখল
আবার ফিরে যাওয়া
ভুলের দোর গোড়ায়
নতুন করে শয়তান চেনার প্রতিশ্রুতি
রং মাখা মুখোশ গাঁ-গঞ্জে দিব্যি ছড়িয়ে ছিটিয়ে
ধর্তব্যের খাতায় যারা ঠাঁই পেলো না
সে গোবেচারা মুখগুলো কেমন বেমানান
তাইতো আজ নতুনের সন্ধানে উড়ান ।

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…