💓আমার শহর ও ভালোবাসা💓
**********************
সুসান চক্রবর্তী
**********
(১)
এ শহর আজও ভালোবাসার গল্প বলে —
আজও কলেজস্ট্রিট থেকে কফি হাউসের রাস্তায়
অজান্তে দুটো হাত একত্রে মুঠোবন্ধী হয়;
শীতের কোন এক বিকেলে আজও অহেতুক
এক প্রেমিকার ঠোঁট ছুঁয়ে যায়
তার প্রেমিকের হলদে স্বপ্নে |
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(২)
এ শহর আজও ভালোবাসার গল্প বলে–
আজও ময়দানে দশটাকার চীনা-বাদামে
লক্ষ প্রতিশ্রুতি ছড়িয়ে পরে শহরের আনাচে-কানাচে;
শীতের কোনো এক বিকেলে আজও অতিকায় মহামানব
এক প্রেমিকের আর্তনাদে শুন্যতা বয়ে আনে
তার প্রেমিকার সবুজ স্বপ্নে |
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(৩)
এ শহর আজও ভালোবাসার গল্প বলে —
আজও পার্কস্ট্রিটে বড়োদিনে
প্রথম দেখায় একটা নতুন গল্প তৈরী হয় পরিণতির আশায়
শীতের কোনো এক বিকেলে আজও একরাশ
ধুলোর মতো প্রেম উড়ে আসে প্রেমিকার চোখে
তার প্রেমিকের নীল স্বপ্নে |
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(৪)
এ শহর আজও ভালোবাসার গল্প বলে —
আজও বিডনস্ট্রিটে কিছু না বলা কথা
প্রকাশ পায়ে চোখের ইশারায় কিংবা চেনা একদৃষ্টিতে
শীতের কোনো এক বিকেলে আজও পরিচিত
কোনো মানুষের দীর্ঘনিঃস্বাস মিশে যায়
তার প্রেমিকার ধূসর স্বপ্নে |
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…