(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সাগরপ্রেম
🌱 🌱 🌱
ঊর্মিমালার প্রণয় পিয়াসী সাগর আঁধার সাথী হে
আকুল প্রেমের বরণ মালায় ধন্য প্রাণ,আমি হে।
সাগর ঢেউয়ে বুকের ভাষা রেখেছি গোপনে হায়
বালুকাবেলায় সিক্ত সোহাগ আজো নীরবে চায়।
মিলন সুখের সেই অভিসার ডাকে বারে বারে
প্রেম আছে বুকের মাঝে, আমি থাকি শূন্য ঘরে।
সাগরের বুকে সুর্য ওঠে, পড়ন্তবেলায় অস্ত যায়
চাঁদের আলোয় সানাইসুর আকাশের তারায় তারায়
উদাসী কবি ঝাউরবন চেয়ে থাকে শুধু দিগন্ত পানে
ক্লান্তপাখির ডানায় ডানায় প্রেমের কবিতা বয়ে আনে।
জীবন যায় জীবন ছন্দে জীবন পথিক গল্প বানায়,
আবেগ রাঙ্গা রক্ত গোলাপ সাগরঢেউয়ে ভেসে যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
_____________________________________________________________________________________________________
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…