আজ বসন্ত
🌱 🌱 🌱 🌱
গাইবে কোকিল , বকুল পাতায়
বাধবে ভ্রোমর বাসা ,
বসন্ত আজ প্রভাত থেকেই
বুনছে ভালোবাসা।
ঘাসের মোড়ক আলগা ক’রে
পড়বো নোনা চিঠি,
এমন দিনে কে পাঠালো
ফাগুন দিনের প্রীতি !
উড়বে ধুলো , কয়লা কালো
কামারশালের মন,
কেষ্ট গড়েন পাড়ায় পাড়ায়
লীলার বৃন্দাবন!
কৃষ্ণচূড়ায় , পলাশ ছোঁয়া
উদয়সূর্য মাপি,
আবির যদি না পাই তেমন
খুলবো অগ্নিঝাঁপি !!
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…