নভশ্চর
কৃষ্ণকলি বেরা
________________
সন্ধ্যা নামছে,
নামছে চোখের নীচের
বলিরেখায়,
মাথার চুলের রুপোলি সুতোয়,
গালের দুপাশের মেছেতার
দাগে।
ধীরে ধীরে ফুটে উঠছে
দু-একটি তারা কুঁচকে
যাওয়া হাতের চামড়ায় ।
এই কি তবে ফুরিয়ে যাওয়া?
এর পর রাত গভীর হলে
একে একে খসে পড়বে
জীবন চক্রের এক একটি
পাতা শীতের ঝরে যাওয়া গাছের মত।
মাটিতে পড়ে থাকা শুকনো স্তৃতির খসখস মিলিয়ে যাবে কোনো এক অজানার শুণ্য ছাদে।
সবই যে চক্রে আটকা
শীতলতার প্রান্তদেশে।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…