বিজয়ার হৃদয়ে আছে মিষ্টি মুখ,
আকাশ ক্যানভাসে কলম ঠোঁটে
উথাল পাথাল সৃষ্টি সুখ।
নেই শুধু ছোটাছুটি; ডানামেলা—
প্রানবন্ত দুরন্ত বাতাস খোলামেলা।
নেই আর বুকে জড়িয়ে আলিঙ্গন;
আর নেই শুভেচ্ছা বিনিময়ে করমর্দন।
এ কোন বিভীষিকাময় বিজয়া!
সব আছে; তবু যেন নেই ঠাঁই নেই
তফাতে আছে একই মায়ের পেটের
বোন-ভাই, প্রাণাধিক প্রিয় বন্ধু আত্মীয়- স্বজন
বিজয়ার সুখে মশগুল কজন!!
_______________

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…