কবিতা – বড় দেরী হয়ে যাচ্ছে
কলমে – অমিত কুমার রায়
আমি পাথরের মত বসেথাকি
বাঁদরের মতো চেয়ে দেখি —
দাঁত খিঁচই — ‘ হচ্ছেটা কি ?
নীরবতার কোনো শত্রু নেই !
” থু ” করে সদর্পে রাস্তায় ফেলে
রাঙা হয়ে ওঠে রাস্তার বুক —
ওরা কারা? কেন যায়নি কারায় !…
সমাজের কথা থাকে না মনে,
প্রশাসনের কথা রাখেনি স্মরণে;
ওরা যন্ত্রণা যতনা নিজেরা পায়
তারচেয়ে বেশি মানুষকে বিঁধে বেড়ায়।
ওরা নিজেরা কিছু না হারালে
দেবেনা তোমাকে কিছু দেবেনা —
বড় দেরী হয়ে যাচ্ছে এই সময় !…..

Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…