চাকা
দেবাশীষ সরখেল
চাকা ঘুরছে
চক্রে বসেছেন বুদ্ধিজীবী চোখ ঢাকা
চাকা ঘুরছে অবিরাম।।
এই যে আজ আজঝুমুর গান,বাউলা গান,
কাল তোমাকে ঘিরে হরিবোল।
চাকা ঘুরে যায়।বাজে নিশাবসানের খোল।
জুতো সেলাই ডট কম পেরিয়ে চণ্ডীপাঠ।
সব সেরে আবৃত ললাট, দেখে যেন মনে হয় চিত্রপট।
জলে ভেসে যায় ঘট রাজমহল। সেনাপতির বৃত্তি অধিকাংশ চাটুকার। ঘোলাজল।
আপাতত প্রগতির গণতন্ত্রে নানাভাবে বহুতর অসুখ ঢুকেছে।
বৃত্তান্ত
দেবাশীষ সরখেল
উঠে এলে এ পাড়ায়, হলাম এক পাড়ার লোক।
সবে রং চিনতে শিখেছে চোখ।
স্বপ্নমালা ঘোরে, গজে চড়ে, অশ্ব চড়ে।
প্রতিষ্ঠার জন্য কি ভীষণ লড়াই।
মন বলে, সোনার হরিণ চাই।
শরীর বলে,ও কদম এই বেলা চিনে নে কানাই ।
গল্প শুরু ,গল্প একদিন শেষ। তবু যে শেষ হয় না।
শেষ বিকেলের রোদে সোনার গয়না ছড়িয়ে পড়ছে
এ জগতে,এই চরাচরে।