ঝাড়ুদার
দীননাথ চক্রবর্তী

ঝাঁট দিয়ে দিয়ে ঝাড়ুদার
পরিস্কার করে রাস্তা
ফ্ল্যাট বাড়ি থেকে ছুঁড়ে ফেলা আবর্জনা
অভিসম্পাত করে হয়তো জীবাণুরা
ভাগ্যিস চোখে কানে পড়েনা
তাই রক্ষে
তবে পান থেকে চুন খসলেই
ভাগ্যে জোটে পুরস্কার
গালিগালাজ…
আবার চাইনিদির ন্যাতায় ঝাড়ুতে
ঝকঝক তকতক করে ঘরদোর
তবু সারা বছর পুজোতেই
ঐ একটা আটপৌরে শাড়ি
আর একটু ভুল করলেই
এক পৃথিবী মুখ ঝামটা…
কিন্তু সরকারি বাবু যখন
কনকনে শীতের রাতে
ঝেঁটিয়ে দূর করে বৃদ্ধ বৃদ্ধাদের
হয়তো আবর্জনা ভেবেই
কেননা পাখির চোখ তখন একটাই
উপহারের হাতছানি
পরিচ্ছন্নতম শিরোপা।
সেই কবে থেকে খোঁজ করে চলেছি
এমন এক ঝাড়ুদার
যে ঝেঁটিয়ে দূর করবে
হৃদয় মনের যত নোংরা আবর্জনা
আর একদিন লিখবে
আবর্জনার উর্বরতা কাব্য।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
গল্পটি প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ