চিঠি
কলমে- বিশ্বজিত মুখার্জ্জী
প্রেয়সীর খোলা চিঠি একফালি মেঘ,
হৃদয় মন্থনে শুধু স্মৃতির আবেগ।
স্মৃতিমাখা কতকথা মনে যায় পড়ে,
আবেগ সম্বল আজ আমি ভবঘুরে।
আস্তানা না পায় খুঁজি,ঠিকানা বিহীন-
তিথির কালাতিপাতে কাটে রাত-দিন।
এমনি উদাসী মনে আর কতকাল,
স্মৃতি পুড়ে ছাই হয়ে ভেঙেছে কপাল।
বিরহী বেদন ব্যথা বুক মাঝে সয়ে,
ভেবেছি প্রিয়ের কথা বোবাকান্না নিয়ে।
কী করে বাঁধলে তুমি অপরের ঘর-
কী ভাবে হলে-গো তুমি এত স্বার্থপর!
আমি যদি নদী হয়ে বয়ে যায় স্রোতে,
না হয় প্রলেপ দিয়ো ওই প্রে’ম ক্ষতে।
বৃষ্টির বিন্দুতে যদি পায় খুঁজে প্রাণ-
মেঘ হয়ে খুঁজে নিয়ো নদী মাঝে স্থান।
Subscribe to our newsletter!
[newsletter_form type=”minimal”]
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…