গুচ্ছ কবিতায় কবি শওকত আকবার

১) – কয়না কথা বউ –
কয়না কথা বউ আমার
মুখ করেছে ভার,
ঝাড়ু দেয়া বাসন মাজা
শিখলাম নাতো আর।
ভাত রান্না, ভর্তা ভাজি
শাক বাছা, মাছ কাটা,
পারি না তো করতে কিছুই
মরিচ পেয়াজ বাটা।
অফিস করেই নেতিয়ে পরি
কুড়ের রাজা নাকি?
বোকা সোকা, বদ মেজাজী
অকর্মার ঢেকি।
বাংলা ইংলিশ হাজার পদের
আছে আমার বিশেষণ,
বউ আমাকে ভালোবেসে
করে দেয় প্রত্যয়ণ।
প্রেম প্রীতি ভালোবাসা
বিলীন আমার ভেতরে,
সুখ কি জিনিস দেখলোনা বউ
আমার ভাঙা সংসারে।
পঁচিশ বছর করলো পার
বুয়ার মতো খেটে,
জীবন করলো ত্যানা ত্যানা
সদাই মাথা কুটে।
অন্য কেউ হলে নাকি
চলেই যেত আমায় ছেড়ে,
আল্লায় নাকি ভালো জানে
কি আশায় যে রইলো পরে।
বলি যখন, ঠিক আছে ভাই
যাওনা চলে বাপের বাড়ি,
জোরসে গলায় বলে তখন
ফিরিয়ে দাও জীবন যৌবন
ছিলো বয়স যখন কুড়ি।
২) – টক, ঝাল, মিষ্টি –
কবিতা হওয়া চাই
টক, ঝাল, মিষ্টি,
নয় কবিতায় তুমি আমি
রোদ ঝড় বৃষ্টি।
কবিতা হওয়া যাই
একটু তেতো একটু কড়া
মনের সব কথাগুলো
স্বাধীনভাবে নড়া চড়া।
কবিতায় আসবে কিছু
দেশ সমাজের দুর্নীতি,
সব ধরনের প্রতিবাদ
ন্যায় অন্যায় অসংগতি।
কবিতা নয় শুধু
ছন্দের জালবোনা,
কবিতা নয় শুধুই
ভাবের আনাগোনা।
দুর্বোধ্য গাঁথুনীতে
নয় গড়া কবিতা,
সহজ সরল বাক্যে
জমে উঠুক কবিতা।
৩)- খালি কলসী –
খালি কলসী নড়ে বেশি
ভরা কলসী নড়ে না
অর্থ বিত্ত সন্মানের ভার
বইতে সবাই পারেনা।
মুর্খ করে নিজের প্রচার
জ্ঞানী সদা থাকে চুপ
হিংসেয় কাক জ্বলে দেখে
ময়ুরের অপরূপ।
মিথ্যেবাদী বড় নেতা
দেশ গড়ার কারিগর,
সমাজসেবক, দানবীর
লোভে ভরা তার অন্তর।
অসতের দল ভারি
ভদ্র চলে একাকি,
ভদ্র সদাই নির্যাতিত
বন্ধ তার দুই আঁখি।
মিষ্টি ভাষীর কদর নাই
হাটে ঘাটে বাজারে,
কদর্য আর অশ্লীলতায়
গিলেছে আজ জাতিরে।
*******************
কবি পরিচিতি:
কবি মোহাম্মদ শওকত আকবার
…লেখক, কবি, প্রযুক্তি উদ্ভাবক আর কন্টেন্ট নির্মাতা – সবকিছু মিলিয়ে নিজেকে বলেন, একজন সৃষ্টিশীল যাযাবর। শব্দের সাথে, স্ক্রিপ্টের সাথে, আর মানুষের সাথে সংযুক্ত থাকার এক নিরন্তর প্রচেষ্টা।
শব্দের প্রেমে পড়েন সেই ছোটবেলায়। আর সেখান থেকেই লেখালেখির শুরুটা। সময়ের সঙ্গে সেই ভালোবাসায় সৃষ্টি হয় পদ্য, গদ্য আর উপন্যাসের। ছাত্রাবস্থায় সেই সব লেখা প্রকাশ হতো বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিনে। নিলীমার নীল কষ্ট নামে একটি উপন্যাসও প্রকাশ হয়েছিলো সেই কলেজ লাইফে। এরপর সময় গড়ায়, প্রবেশ করেন কোডিংয়ের জগতে? সেটাও এক ধরনের কাব্য। শুধু শব্দের বদলে সেখানে থাকে ফাংশন, লজিক আর ডিজাইন।
এরপর সুদীর্ঘ দুই যুগ লেখালেখির বিরতি। ২০২২, আবার পথচলা কলম কাগজের। বাংলা ভাষার বিভিন্ন ব্লগে পদচারণা। লেখালেখি করেই তিনি মন্তব্য পান। তাঁর এতেই ভালো লাগে।
অনলাইন ব্যবহারকারীদের উপকারার্থে তিনি তৈরি করেছেন
showkatbd.com যা তাঁর নিজের তৈরি একটি প্ল্যাটফর্ম – যেখানে তিনি একসাথে রেখেছেন তাঁর চিন্তা, চেতনা, ভালোবাসা আর প্রযুক্তির প্রয়োগ। শব্দ আর কোডের মিলনে এক ব্যতিক্রমধর্মী বাংলা প্লাটফর্ম।
প্রয়োজনীয় ক্যাটাগরিতে সমৃদ্ধ এক ভিন্ন জগত। আছে জীবন ঘনিষ্ঠ বাস্তবতা – সব কিছু একই ছাতার নিচে, একই আঙিনায়। সবকিছু মিলিয়ে বলতে গেলে – তিনি ললেখেন, কোড করেন, ভাবেন, এবং সকলের সাথে ভাগ করে নিতে ভালোবাসেন।
তিনি বিশ্বাস করেন, প্রযুক্তি আর সাহিত্য শুধুই মানুষের উপকারের জন্য – যদি সবাই সেটা সহজ করে উপস্থাপন করতে পারেন। আর তার প্রপার ব্যবহার করেন। তাই তিনি চেষ্টা করেন প্রযুক্তিকে মানুষের উপযোগী করে তোলার, আর সাহিত্যের ভেতর দিয়ে নিজস্ব একটি ভাবনার সুন্দর, দৃষ্টিনন্দন স্বপ্নের জগত সৃষ্টি করার।
তিনি মোহাম্মদ শওকত আকবার …শব্দের সাথে, স্ক্রিপ্টের সাথে, আর মানুষের সাথে সংযুক্ত থাকার তাঁর এক নিরন্তর প্রচেষ্টা।
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…