হারানো স্মৃতি – মোফাজ্জেল হক

Spread the love

হারানো স্মৃতি
✍️মোফাজ্জেল হক✍️

আজও মনের গভীরে পুষে রাখি
শুকনো খসখসে পাতা ঝরার শব্দ
দূরের আকাশে ভেসে আসা বাশির সুর
আজও মনের গভীরে বাজে
তপ্ত  দুপুরে ভেসে আসা দূরের বোরো মাঠের
শ্যালো মেশিনের গমগম শব্দ
আজও মনের গভীরে ভেসে ওঠে
আম আর ছাতিমের পাতায় বৃষ্টি পড়ার শব্দ
আজ ও মনের গভীরে বাজে
শারদ আকাশে ঊষার আগমনী গানের সুর
পুজো প্যান্ডেলের সুরের গান রবীন্দ্র সংগীত
মাঝে মাঝে পুজোর গান আধুনিক
আর সব মিলে একাকার
কখনো বা সুগন্ধি দিনে ঈদ
কখনো বা বিষাদ ময় মরুভূমি
আজ মন চায় পুষে রাখি স্মৃতি চিরদিন
কিন্তু বিষাদের সুর আসে একদিন
করুন সুরে বাজে রাগিণী ।

কাব্যপট পত্রিকা

লেখকের সব লেখা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp