স্তুতি
সেখ আব্দুল মান্নান
কী সৌভাগ্য আমার,
এবার নাকি পালন হবে সাতদশ পাঁচ জন্মদিন
মহোৎসবে দিকে দিকে বাজবে খুশির বীণ!
হায় যখন আমি গর্ভে ছিলাম ভ্রুণ
কোনো শিহরণে কাঁপেনি তোমাদের খুন,
নাক দিয়ে বইত যখন সর্দির বন্যা
চোখের কোটরে জমত পিচুটির দলা,
তখন করতে তোমরা ভীষণ অবহেলা।
হঠাৎ কেন যে তোমাদের উথলে পড়ছে দরদ
দিনে দিনে চড়ছে উৎসাহের পারদ!
অসম লড়াইয়ে যেদিন
ছিনিয়ে নিলুম বিশ্ব খেতাপ
সেদিন ঘৃণায় তোমাদের কুঁচকে ছিল নাক,
তবুও কেন এই ব্যর্থ হাঁক ডাক?
আজ আমার মাথায় শনের নুটি
পরনে জীর্ণ পোশাক
দেহের চামড়া হয়েছে লোল,
পঁচাত্তরের বুড়ি থুরথুরির জন্মদিন ঘিরে
দিকে দিকে বেজায় হট্টগোল,
না বিইয়ে বেটার মায়ের মতো
সন্তান সুখে তোমাদের গদগদ গর্বের কোল!
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।