সুপ্রভাতী
**********
শ্যামল মণ্ডল
***********
আজকে সকাল শীতের সকাল
শিশির ভেজা ঘাসে ,
বেলী ফুলের গন্ধে মাতাল
মন যে দোলায় ভাসে।
শিউলী বেলী গন্ধরাজ আর
টগর ফুলের মেলা ,
ঘুম ভেঙ্গে তাই ফুলে ফুলে
ভ্রমর করে খেলা ।
দোপাটি আর নয়নতারার
গাঁথতে ফুলের মালা ,
তুলে সে ফুল গাঁয়ের বধূ
নেয় ভরিয়ে ডালা ।
সূর্যমুখী মুখ তুলে চায়
পূব আকাশের পানে,
পাখপাখালির কিচিরমিচির
মিষ্টি কলতানে।
পাতায় পাতায় শিশির ঝরায়
শীত সকালের ধারা,
আজ রজণীগন্ধা ফুলে
মাত করেছে পাড়া।
সূর্যালোকের রঙিন ছটায়
ডালিয়া ছড়ায় আলো ,
লাল গোলাপের পরশ নিয়ে
দিনটি কাটুক ভালো।
Very nice composition. L
অশেষ ধন্যবাদ
খুব সুন্দর। কবিতা গুল নতুন ভাবের।
খুব সুন্দর লেখা
একজন লেখক এর সব থেকে বড় প্রাপ্তি তার লেখা যদি পাঠক দের হৃদয়কে স্পর্শ করতে পারে, যদি তাদের হৃদয়ে সেই…