সব-ই ছুঁয়ে যায় তোমাকে,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ওয়াহিদা খাতুন
সব-ই তোমাকে ছুঁয়ে যায় বিশ্বব্রহ্মাণ্ডের পথ-বেয়ে,
অজস্র শব্দরা যখন বাতাসের জাহাজে চেপে—
নোঙর ফেলে তরঙ্গে ;
তুমি কী কান পেতে শোনো?
সাগর, মহাসাগর,সমুদ্র, নদীনালার বাষ্পীভূত জলকণা যখন মেঘ-চিঠি হয়ে আকাশের চোয়ালে জমা হয়,
তুমি কী মেঘেদের ভাঁজ খুলে পড়ো জলভাগের বার্তাদি ?
নাকি শ্রাবণের রিমঝিম-খামে পাঠিয়ে দাও উত্তরমালা !
যখন একের পর এক পাতা উল্টাতে থাকে বর্ণমালা—-
তুমি কী মৌন থাকো বর্ণমালা-বাক্যদানে?
হাজারো সংস্কারের পাহাড়চূড়া আকাশ-দুয়ারে বজ্রাঘাত হয়ে যখন কড়া নাড়ে—
তুমি হাসো না কাঁদো স্বরাঘাতে?
শতাব্দীর পর শতাব্দীর কত পথের নিদর্শন ভাঁটফুলের আঁকড়ে থাকা ধুলিকণা-প্রবন্ধ,
ভুসাকালি-পথে আর্জি নিয়ে দাঁড়িয়ে থাকে,
চাঁদের পাহাড়ে কত রাত্রির পর রাত্রি
জেগে থাকা লিপিমালার শিহরিত নিস্তব্ধতা—-
যখন কাতর প্রার্থনায় চেয়ে থাকে,
তুমি কী শিশিরকণায় ম্যাসেজ পাঠাও !
কারণ, এসব-ই তো তোমাকে ছুঁয়ে যায় !
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
রচনাকাল: ২৮/০৩/২০২৪ সকাল ০৬ টা বেজে ৩৭ মিনিট।
“”””””””””””””””””
কাব্যপট পত্রিকার পক্ষ থেকে অনুরোধ। আমাদের পত্রিকায় প্রকাশিত লেখা কেমন লাগলো মন্তব্য করে জানাবেন
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…