** শেকড় **
ইব্রাহিম সেখ, মুর্শিদাবাদ (পঃব)
*********************
পৃথিবীর শেকড় উপড়ে ফেলে —
মানুষের চাষ কীভাবে সম্ভব?
হৃদয়টাকে শতছিন্ন করে কী পাবে–
একবারও ভাবার অবকাশ হলো না!
জ্ঞানবৃক্ষের শাখা – প্রশাখা পাতাহীন
অজ্ঞানের সংক্রমণ আষ্ঠেপৃষ্ঠে বেঁধেছে,
নিরবচ্ছিন্ন ঝড়ের দাপটে উড়ে যায় বিবেক।
ছায়াহীন বনানীর তলদেশে জ্বলছে পুঁথি –
মহামানবের স্মৃতি বিস্মৃতির কবরে শায়িত,
কে জাগাবে, কে উঠবে জেগে,মানুষ ছাড়া!
মানুষের কৃষি জমি কীটের দংশনে দিশেহারা —
কয়েকটি চারা উদ্ভিদ বাঁচতে চাই,বাঁচাতে চায়
সুশোভিত সবুজের সমারোহ।
যারা মানুষ -তাদের দু- চোখে টলটলে অশ্রু
নিদারুণ ব্যথায় জর্জরিত, হৃদয় ভারাক্রান্ত!
অমানুষিক নির্যাতন যারা বুকে করে নিয়ে–
যুগে-যুগে হাঁটছে অনাদি কাল হতে,
তারাও এই ভুখণ্ডের শেকড়ের শাখা।
বিশ্ব মহিরুহের মহাসংকট, জলন্ত আগ্নেয়গিরি
জ্বলছে অবিরাম, কে নিভিয়ে দিবে —
যদি মানুষের হৃদয় সমুদ্রে প্রেমের ঢেউ না উঠে!
ঘূর্ণি ঝড়ে ঘুরছে নক্ষত্রের ছায়াপথ —
শেকড়ের সন্ধানে, আলোর উষ্ণতা পেতে
কাঁদছে একাকী পৃথিবীর অগণিত শেকড়।
রচনাকাল (১২ ই কার্ত্তিক ১৪২৮ সাল)
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…