শারদ ধন্দ
প্রবীর কুমার গুহ
শারদ তোমার মনে,
শারদ আমারও খুশীর ক্ষণে
হয় বাঁধন হারা ;
রক্ত ঝরার জীবনে !
সময়ের ফেরে,সে ভেসে থাকে
কারোর দুঃখ জড়ানো কোণে !
শারদ আনে কি সেই সুখ,
প্রদীপ নেভানো মনে ?
বছর বছর সবারই খেয়ালে
শারদ নিয়মে আসে ;
শারদ,
নিঃস্ব জনের মেঘে ঢাকা চাঁদ,
সে উদ্বৃত্ত সুখের ঠিকানাই
ভালবাসে !
তবুও,
অনেকই জীবন জ্যোৎস্না ছাড়াই
শারদ উৎসবে ভাসে !
শারদ যা কিছু,সে তো শুধু
অনুভবে_
সবার শারদ সমান ভাবে সত্যি,
সে কি আসে ?
যা কিছুই সব ঋতু কল্পনা,
অসাম্য জ্বালা সে গল্প না ;
মোহতে মোহতে নতুন গল্পে,
তবু কেউ কেউ ধার ও দেনায়
রঙ্গিন হতে ভালবাসে !
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…