ভাঙা গড়া
*********
কলমে কবি বনশ্রী সাহা
*************
ছোট্ট চারা বড় হয়,
ফুলে ফুলে ভরে যায়,
কীটপতঙ্গ বাসা বাঁধে,
তবুও সে বেড়ে ওঠে,
ফুল ফোঁটে ঝড়ে যায়,
তখনই নতুন কুঁড়ি গজায়।
সবুজ একদিন শুষ্ক হয়,
আবার নতুন পাতা বেরোয়।
বৃষ্টি ঝড়ে,রোদ পড়ে,
আধার কেটে আলো ছড়ায়।
মেঘ ফেটে সূর্যি ওঠে।
পাখি আকাশে ওড়ে,
ওড়ান শেষে বাসায় ফেরে।
জোয়ার -ভাটা দুই ঘটে,
নদী আপন বেগে বয়ে চলে বটে।
ঘড়ির কাঁটা থামে না,
বয়ে যাওয়া সময় ফেরেনা।
সবুরে মেওয়া ফলে;
মানব জীবন এইভাবে চলে।
ভেঙে গিয়েও ভাঙো না ;
কোন বাধা মেন না।
ভাঙা -গড়া ই জীবন,
একথা বুঝবে যখনি;
সফলতা আসবে তখনি।।
……… X………
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।
Very very nice.
Very nice
[…] শিশুর চাবি… বিশ্বনাথ সাহা […]
[…] আরও পড়ুন:-ভ্রমণ পিয়াসী : বিশ্বনাথ সাহা […]