প্রকৃত জীবন – অভিজিৎ দত্ত

Spread the love

প্রকৃত জীবন 

অভিজিৎ দত্ত 

আমরা জীবনে সবাই 

ভালোভাবে বাঁচতে চাই 

অথচ জীবন সম্পর্কে

মহৎ কোনও ধারণা নাই। 

জীবন মানে কী?

শুধু দিনগত পাপক্ষয় 

নাকি দেশ  ও দশের জন্য 

কিছু করা বোঝায় ।

কবে মানুষের মানসিকতা পাল্টাবে?

অন্ধকার থেকে আলোয় ফিরবে 

জীবে সেবা না করে, মূর্তির পূজা করলে

প্রার্থীত ফল কী মিলবে?

শুধু বেঁচে থাকার নাম নয় জীবন 

করতে হবে জীবনে নানা কতর্ব‍্যপালন।

কতর্ব‍্য না করে,যারা শুধু অধিকার চাই 

তাদের জীবন আলো ছাড়া অন্ধকারময়।

জীবন সম্পর্কে সকলকেই 

গভীরভাবে ভাবতে অনুরোধ করি

প্রকৃত জীবন দেশ ও দশের কল্যাণে

এটা যেন অনুভব করি।

কাব্যপট পত্রিকা

লেখকের সব লেখা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

💬 Chat on WhatsApp