মকস্বলি বসন্ত
সাইবানি বর্মন
সাদামাটা…. বসন্ত ঋতু হামার
ধুলা মাটির ফাগুন রে..
ডাউকি কান্দে….বাঁশের থোপোত
ঔদোত ফুটিচে আগুন রে…
কুকিল ডাকে দুরান্তরোত
আঙ্গিনাত নাচে শারো রে…
হিদি হুদি বাকুম বাকুম
কৈতোর ঘরের চালোত রে…
ঘু ঘু ডাকে নিরলে বসি
দরোদ উতুলি পড়ে রে….
আমের মুকুলোত ভোমোরার গুঞ্জন
হিদ্দের আল্লাপ জোড়ে রে…
নাল সামলে ফুটিচে শিমলা
জোগারের গচ বাড়ে নলনলে রে…
জংলীফুল ফুটিচে জংলে-ঝাড়ে
ঔদোত ফুটিচে আগুন রে…
সাদামাটা বসন্ত ঋতু হামার
ধুলা মাটির ফাগুন রে…
ডাউকি কান্দে বাঁশের থোপোত
ওউদোত ফুটিচে আগুন রে
—————-
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…