পথশিশু
*****
কলমে- হরিহর বৈদ্য
ডায়মন্ড হারবার,দক্ষিণ ২৪ পরগনা
————————————-
রুটি রুজির জন্য সবাই ছুটে
মরছি ঘুরে সারা পৃথিবী—
অভুক্ত আজ এমনি কতজন
খাচ্ছে কেহ রুটির সাথে ঘি।
পোড়া রুটি জুটছে না বা কারো
চোখের জলে ক্ষুধা মিটে যায়,
ছোট্ট শিশু সজল ভরা চোখে
করুণভাবে পরের দিকে চায়।
পথের পাশে ওই যে ধুলার পরে
ত্রিপল ঘেরা জীর্ণ বাঁশের ঘর,
শীর্ণ দেহে মলিন বসন পরে
দিন কেটে যায় এমনি পরস্পর।
কখনো বা জুটছে লাথি-ঝাটা
কেউ বা তাদের করছে ব্যভিচার,
জন্ম থেকেই তারা অপাংক্তেয়
আধপেটা ভাত জুটছেনাও তার।
পথেই জন্ম পথেই তাদের শেষ
নেইকো তবু একটুও আক্ষেপ,
শিশুরা সব ফুলের কলির মত
শিশুর কোন নেইকো ভেদাভেদ।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…