কলমশ্রমিকের বিষন্নতা
¥¥ রবি প্রয়ানে
✍️কনককান্তি মজুমদার
২২শে শ্রাবণ ১৪৩০
এমনই বরষা ছিল সেদিন। শমন এসেছিল নিয়ে যেতে সেই অন্তিম যাত্রার দিন। কাটা ছেঁড়া করতে তিনি মানা করেছিলেন। শোনেনি না ডাক্তারেরা না অন্য কেউ। অস্ত্রোপচারের পর নিস্তেজ অবসন্ন বেহুশ কবির শরীর। শেষ হয়েছিল মুখে মুখে রচিত শেষ কবিতার পাঠ। শেষ হয়ে এসেছিল জীবনের শেষ বিচ্ছুরণ। অন্তিম গমন আসন্ন। জোড়াসাঁকর বাইরে ছিল অগণিত গুণগ্রাহির ভীড়। কবির প্রিয় নজরুল কন্ঠের তৎক্ষণাৎ গান….ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে/ জাগাওনা জাগাওনা…..
কবির সুসজ্জিত শ্মশান যাত্রার শবাধার ঠাকুর বাড়ির গেটের বাহিরে আসা মাত্র উন্মত্ত জনতা ছো মেরে কেড়ে নিয়ে নিলো। তারপর বাহিত হতে লাগল হাত হাতে। চরম বিশৃঙ্খলতায় কবিপুত্র
হারিয়ে গেলেন। কেউ টেনে ছিঁড়ে নিচ্ছে দাড়ি
কেউবা চুল চূড়ান্ত পাগলামতায় দেহ এলো শ্মশানে। নশ্বর দেহ পঞ্চভুতে বিলীন হলো রাজাধিরাজ চলে গেলেন।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…