কবিতা হোক সৈনিক
_____________________
প্রবীর কুমার গুহ
২১__০৩__২০২২
_____________________
**********************
————————————-
কবিতা প্রতিপলেই,
অনবরত আমার হৃদয়ের
বশ !
তার সাবলীল ছন্দে,
ব্যথা- আনন্দে______
সকাল-সন্ধ্যে, প্রেম
অনুভবে সদাই অবশ !
প্রতিদিনই তাই দলে দলে,
কবিতা জন্ম নেয়______
আমার মননের খনি থেকে তারা, মুক্তি চায় ;
ভোরের শিশিরে ফুল হবে
বলে !
এখন যেমন
মুহুর্মুহু যুদ্ধের বিস্ফোরণে,
পৃথিবীর কিছু অঙ্গ
অবিশ্রান্ত
জ্বলছে !
ততই দ্রুত বেগবান হচ্ছে,
আমার কবিতার লাভা !
আজ কবিতা সত্যিই
মুক্তি চায়______
তাঁর সারা শরীরে ধিক্কারের
বিজ্ঞাপন রেখে ;
ব্যস এইটুকু !
আকাশে চেয়ে দ্যাখো,
ঐ আমার প্রসবের কবিতাগুলি, মেঘ হয়ে
ভাসছে ;
প্রাণনাশী বিস্ফোরণের
ধোঁয়ায় !
ঐ চেয়ে দ্যাখো, উন্মুক্ত
আকাশ পানে ;
আমার কবিতা কখনো
আবার, শান্তির পায়রা সেজে_______
মর্মান্তিক ডানা ঝাপটায় !
ও ভুবন,
তুমি আকাশেই তাকিয়ে
থাকো_______
বড় চঞ্চল, ভীত শান্তির পায়রা প্রাণভরে দ্যাখো !
পৃথিবী অন্ধ আজ,
তাই তার খুবই প্রয়োজন ;
সব প্রাণ লোপাট করার
ভয়ানক যুদ্ধ নির্ঘোষ !
আমি দৃঢ়ভাবে চাই,
কবিতা আজ প্রবল
প্রতিরোধের যুদ্ধ হোক !
অমনুষ্যত্ব আজ তোমার
সারা চেতনা জুড়ে_____
শুধু মুনাফার ভাগ
চায় ;
তাই ক্রমাগত মানবতার
ধ্বস !
যদি বিন্দু লজ্জা জাগে,
মনের গগনেই লুকিয়ে
রাখো______
যত সাজানো ঢং,
উপহাসের কবিতা দিবস !
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…