*হিংসা*
নীরেশ দেবনাথ
ভগবান, ওগো অন্তর্যামী ভগবান!
বলো এ কি হিংসায় মেতেছে আজিকে তোমারই সন্তান!
কেন গো তোমার সন্তান আজ
পরেছে রণসজ্জার সাজ!
হিংসায় হয়েছে উন্মত্ত, ভুলে গেছে ভয়-লাজ,
তাদের হাতে দাও গো তুলি তোমার মঙ্গল কাজ।
পরস্পর হানাহানি করছে সবাই আপনা ভুলি
নিষেধ ক’রে তাদের লও গো তোমার কোলে তুলি।
হায় রে, বারণ করে দাওনা তুমি তাদের,
দয়া-মায়া নাই কি গো হায় তাদের?
তবে কেন এমন করে করছে তারা হানাহানি,
কিসের লাগি করছে তারা কানাকানি!
তাদের কাছে আজ বড় নয়কো মান
ভাবছে তারা সবার চেয়ে বড়ই বুঝি আপন প্রাণ।
চায় না তারা নিজের কিম্বা দেশের সম্মান,
চায় যে তারা বাঁচতে শুধু নিয়ে নিজেরই প্রাণ।
ভগবান, ওগো অন্তর্যামী ভগবান!
এ কি হয়েছে আজিকে তোমারই সন্তান?
রচনাকাল –
২৮ শে অগ্রহায়ণ, ১৩৭৪ সাল
চুঁচুড়া।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…