লহ প্রণাম
———————————-
কবি – কাব্যভারতী কবি রূপালী গোস্বামী
——————————————
ভালোবাসার মানুষ আজ বহু দূরে,
চেনা পৃথিবীর গণ্ডি পেরিয়ে –
ভ্রমণ তার পেয়েছে অসীম বিস্তার,
নবনীতা কি সত্য গেছে হারিয়ে ?
দেহে অসুখ বেঁধেছিল বাসা,
পারেনি বসাতে থাবা সচেতন মন;
সহজিয়া স্বাভাবিক সারল্য অনুক্ষণ
ছিল মজ্জায়, ছিল নির্ভিক প্রাণে।
ভেঙে গেছে সংসার, সাথে পথ চলা,
অটুট তবু সংজ্ঞা ভালোবাসার;
বিষাদ মিশেছে অনন্ত জীবন রঙ্গে,
কৌতুকেই অমরত্ন নটী নবনীতার।
প্রাণাম জানাই তোমায় বিদায় বেলায়।
————————————————
কাব্যশ্রী,কাব্যভারতী,কাব্যসুধাকর,হাইকুপ্রভাকর প্রাপ্ত কবি
Anandapur,
Kolkata – 700107

আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।