মধুর হলো
শ্রী বিশ্বনাথ সাহা
স্বপ্ন আমার মধুর হোলো
পেয়ে তোমার দেখা
পরীক্ষা তো চলছে এখন
তোমার হাতের লেখা।
বছর দুয়েক হয়নি দেখা
মনটা কেমন করে
রাতের ঘুমে স্বপ্ন দেখে
মনটা গেল ভরে।
তোমার সুশ্রী আদল খানি
ভারী মিষ্টি জানি
স্বভাব তোমার মিষ্টি লাগে
তাই তো কাছে টনি।
হাতের লেখা গোটা গোটা
খাতাতে ফুল ফোটা
চোখ বুলাতে খুশি ভারী
খুশি হোলো মনটা।
রাতের ভোরে কোকিল ডাকে
স্বপ্ন গেল টুটে
তাড়াতাড়ি বিছানা ছাড়ি
আমি গেলাম উঠে।
©️ বর্ধমান/ ৯ ফাল্গুন ১৪২৯
22 February 2023
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…