বাবা তুমি কোথায়?
তীর্থ মণ্ডল
বাবা তুমি কোথায় আছো?
কোন দিকেতে কোন ক্ষেতে
খুঁজছি যে আমরা সারা বেলা ,
আছো কি তুমি গভীর অরণ্যে।
সারা বেলা গরিয়ে গেছে
সন্ধ্যা নামবে এবার, তুমি কোথায়?
আমাদের ফাঁকি দিয়ে হারিয়ে গেলে,
রাত বিরাতে খুঁজব তোমায়, কোন সে দিশায়।
আর খেলোনা লুকোচুরি
এবার তুমি বেরিয়ে এসো,
আগের মত মাঠে হতে, বাড়ি ফেরো।
সন্ধ্যা বেলায় খুকির সাথে, জমিয়ে খেলো।
আর থেকোনা রেগে তুমি
মান ভাঙ্গিয়ে দেব তোমায়,
রাতের আগেই ফিরতে হবে
সবাই আছে তোমার অপেক্ষাতে।
না জানিয়ে ,এমন ভাবে এমন বেশে
কোথায় গেলে কোন সে দেশে,তেপান্তরে
আর পারিনা একা থাকতে আমরা,
একটিবার ফিরে এসে,দাও না’গো দেখা।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…