বঙ্গবন্ধু স্মরণে
সরবত আলি মণ্ডল
বাঙালি জাতি অস্ত্র ধরো,
বাঁচতে চাইলে দুর্গ গড়ো।
মার্চ মাসের সাতের ভাষণ,
উচ্ছেদ হলো পাক শাসন।
অত্যাচারীর জুলুম নীতি,
করলে দেশের নষ্ট প্রীতি।
বঙ্গবন্ধু জাতির পিতা
তিনি আমাদের সবার মিতা।
বাঁচাতে এই বাংলা ভাষা,
যুগিয়েছেন তিনি অনেক আশা।
শব্দে – বাক্যে – কবিতা – গানে,
কান্না – হাসির আলিঙ্গনে।
বেঁধেছি আমরা সপ্ত সুর,
বিদেশী হানা করবো দূর।
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…