শিরোনাম—পনেরই আগষ্ট
কলমে—সুতপা দাস
কন্টকাকীর্ণ লোহার শেকল বন্ধন
কি বিলাসবহুল সোনার খাঁচা
দাসত্ব বন্ধন পরাধীনতা …..
হে দেশমাতা ,
তুমি ছিলে শৃঙ্খলাবদ্ধ
কত শত বৎসর ৷
হীনতা দীনতার অভিশপ্ত প্রাণ
ঝর্ণার চঞ্চলতা কে বাঁধা
থেমে থাকা পচন ধরা জলের মত
স্পন্দন হীন শুধু মাত্র এক অস্তিত্বের অবস্থান……..পরাধীনতা ৷
আমি……আমি নই
কেউ আমার মনিব , যার
নখদন্ত থাবা বিদ্ধ চেটেপুটে
লুটে খাওয়া ছিবড়ের মত
জীবন ………পরাধীন জীবন ৷
তারা তোমার সোনার দেশ লুন্ঠনে
কাঙ্গাল করেছে বারে বারে
হে দেশমাতা ৷
ধিক ধিক পরাধীনতায় বেঁচে
থাকা
তার থেকে শতগুণ ভালো
সম্মানের মরণ ৷
যে মরণ আলিঙ্গনের শহিদ যারা
সেই সকল ধন্য মানব শ্রেষ্ঠ
বীর যোদ্ধা স্বাধীনতা সংগ্রামী
যারা চেয়েছিলো দীর্ঘ দুশো বছরের
পরাধীনতার গ্লানি ধুয়ে দিতে
……..রক্ত দিয়ে
সুভাষ,ক্ষুদিরাম, সূর্যসেন, শুকদেব, চন্দ্রশেখর , ভগৎ শিং…..
আরো কত শত নাম না জানা শহিদ
প্রাণ দিয়েছিল আহুতি
পরাধীন দেশ মাতার চরণে ,
আজ আমরা
তাঁদের হয়তো আনি স্মরণে
জড় করে কিছু ফুলের তোড়া
ভীড় সমারোহ গুঞ্জনে
কিন্তু কতটুকু ব্যথা বাজে বুকে
আমাদের স্বাধীন প্রাণে ?
ক ফোঁটা চোখের জল ফেলি
তাঁদের দেয়া শ্রদ্ধা অর্ঘে !!!
কতটুকু উপলব্ধিতে সজীব হয়
তাঁদের এত বলিদান
অন্ততঃ এই একটি দিন
পনেরই আগস্ট ????
শিরনামহীন কবিতা, এই গুচ্ছে কবি মকলেসুর রহমান, নতুন ভাষায় কথা বলতে চান, সন্দেহ নেই। ভাষার আদল গড়তে চান নতুন করে।…
কবি প্রজ্ঞা পারিজাতের কবিতা "যত্ন" প্রেম দাম্পত্য নিয়ে লেখা কবিতা। সহজ অবয়বে এটি জীবন চর্চার গভীরে যেতে চেষ্টা করেছে। কিন্তু…
কবিতাটি প্রকাশ করবার জন্য মাননীয় সম্পাদক মহাশয় সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
ধন্যবাদ মহাশয়
শ্যামল মণ্ডল রচিত "লোহার ভিতর দিয়ে হাঁটা" (১ম পর্ব) গল্পের পর্যালোচনা ◆ পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা ◆ আলোচনা কাল…