নির্জন দুপুর
হামিদুল ইসলাম।
মনের সায়রে পানসি ভাসে প্রতিদিন
পানসির ছায়ায় ভাসে স্মৃতি
কচি কচি শৈশব
কবিতার বেলাভূমি জুড়ে নৈ:শব্দ। কখনো হাহাকার ।।
নিঃশব্দ জলরাশি আছড়ে পড়ে হৃদয়ের পাড়ে
জল ঘাঁটি
জল তুলি
জলের গভীরে হারায় জলছবি
কবিতার নির্জন বসত ।।
মেহেদী বনে আজও ঘুঘু ডাকে
কখনো চাতকের আর্তনাদ
আমার বুকের ভেতর গলে ণিজন্ত শ্বাস। শ্বাসের ভেতর ঈশ্বর ।।
বোধিবৃক্ষের ছায়ায় বসি
বোধের মাঝে ফিরে আসে গোসাঁই
পুরোনো খামার
ফেলে আসি গ্রাম। ভালোবাসা। নির্জন দুপুর ।।
———————–
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
অমর প্রেম: স্বার্থহীন বন্ধনের এক মানবিক উপাখ্যান মানবজীবনের সবচেয়ে গভীর ও পবিত্র অনুভূতির নাম প্রেম। এই প্রেম কখনো রোমান্টিক সম্পর্কের…
কবি ফরিদ হোসেন হৃদয় এর "মিলে মিশে ঈদ করব" কবিতায় হাতটা বড় মিষ্টি, কবি প্রমান করলেন। আমি আগেই বলি, আমি…
শ্যামল মণ্ডল রচিত "ছেলের চিঠি" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : শংকর হালদার শৈলবালা আলোচনা কাল : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ◆ ১.…
শংকর হালদার শৈলবালা রচিত “পণ্যের হাটে ঈশ্বর" কবিতার পর্যালোচনা পর্যালোচনায় : ভাষাবিদ অপরাজেয় আলোচনা কাল : ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ◆…