নারীর স্বাধীনতা
কলমে- তাপসী প্রামাণিক।
বদ্ধ খাঁচায় বন্দি থেকে
তাকিয়ে আকাশ পানে,
উদাস মনে খুঁজছিল সে
আজ স্বাধীনতার মানে।
খাঁচা বন্দি পাখির মতই
শিকল পায়েতে পরে
সংসারের যাতাকলে গেছে
শরীর ও মনে মরে।
মাঝে মাঝে আনমনেতে
ওঠে সে গান গেয়ে,
আপন সত্তা ভুলে গিয়ে
পরাধীন এক মেয়ে।
হঠাৎ জোরে এলো ধমক,
ভাবছো তুমি কি?
মেয়েদের কিভাবে বাঁচতে হয়
তাও কি শেখো নি?
কেটে যায় সুর- তাল- লয়
জীবনের যত ছন্দ,
ভাবে মনে আকাশে ওড়ার
সব পথ কি বন্ধ?
কল্পনার পাখা মেলেই তাই
ওড়ায় তেরঙা নিশান,
মনের উচ্ছাসে গেয়ে ওঠে
বন্দে-মা-ত-র-ম্।।
*****
আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দাদাভাই
বাংলাদেশের লেখক, গবেষক, অধ্যাপক, কালাচাঁদ মৃত্যুর জীবন ও তাঁর আবিষ্কৃত গন কবিতা তৈরির ধারা মানব সভ্যতাক নতুন পথে এগিয়ে নিয়ে…
আমার রচিত কবিতা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই।
"ঝড় এলেও ভাঙবে না", এই বহু অভিজ্ঞতার গদ্যে কবি, লেখক ও ইঞ্জিনিয়ার শ্যামল মন্ডল খুব টানটান করে নানা অভিজ্ঞতার গল্প…
আমার এই কবিতাটি প্রকাশ করার জন্য মাননীয় সম্পাদক মহাশয়, এবং কাব্যপট পত্রিকার সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।